চুনারুঘাটে অর্ধশত কেজি গাঁ*জাসহ যুবক গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

চুনারুঘাটে অর্ধশত কেজি গাঁ*জাসহ যুবক গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০২:৩০:১৮ অপরাহ্ন

চুনারুঘাটে অর্ধশত কেজি গাঁ*জাসহ যুবক গ্রে*প্তার


হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাবের বিশেষ অভিযানে অর্ধশতাধিক কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মকবুল হোসেন (৩০)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকবুলকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা এনে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করছিলেন তিনি। জব্দকৃত গাঁজা ওই এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত মকবুলকে উদ্ধারকৃত গাঁজাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার