সিলেটে বাংলাদেশের টি-টোয়েন্টি দেখা যাবে ১৫০ টাকায়
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ AM

সিলেটে বাংলাদেশের টি-টোয়েন্টি দেখা যাবে ১৫০ টাকায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০২:৫৩:৪৪ PM

সিলেটে বাংলাদেশের টি-টোয়েন্টি দেখা যাবে ১৫০ টাকায়

ফাইল ছবি


এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে সর্বনিম্ন ১৫০ টাকায় মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে https://gobcbticket.com.bd/ ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে টিকিট। সব টিকিটই দেওয়া হচ্ছে অনলাইনে।

সিরিজ শুরুর আজ বুধবার বাংলাদেশে পৌঁছেছে ডাচরা। তিনদিনের প্রস্তুতি শেষে ৩০ আগস্ট শুরু হবে প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে দর্শকদের জন্য সুখবরই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তুলনায় অর্ধেক দামে দেওয়া হবে এই সিরিজের তিন ম্যাচের টিকিট। পাকিস্তান সিরিজের প্রতি ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৩০০ টাকা। এর আগে ২০২৫ বিপিএলের সিলেট পর্বেও টিকিটের সর্বনিম্ন দাম ছিল ১৫০ টাকা। 

সিলেটে হতে যাওয়া সিরিজের সব ক্যাটাগরির টিকিটের দামই কমানো হয়েছে। গ্রিন হিল এরিয়াতে বসে খেলা দেখার জন্য টিকিটের দাম সবচেয়ে কম, ১৫০ টাকা। এছাড়া শহীদ তুরাব স্ট্যান্ডের (আগের পূর্ব গ্যালারি) টিকিটের মূল্যও ১৫০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২ হাজার টাকা। ডিরেক্টরদের এনক্লোজারে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২ হাজার টাকা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক