দোয়ারাবাজারে খাসিয়ামারা নদী পরিদর্শনে জেলা প্রশাসক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ AM

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদী পরিদর্শনে জেলা প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ০৯:৫৫:৪৪ PM

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদী পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি ও ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বুধবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ ও বাংলাবাজার মাদ্রাসাসহ নদীতীরবর্তী এলাকা পরিদর্শন করেন তিনি।

এ সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা জারিডহ রাবারড্যামের দুপাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড দেওয়ার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, খাসিয়ামারা নদীতে কোনোভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। ইজারাদারকে নিষেধ করা হয়েছে আগামি এক সপ্তাহের মধ্যে তাদের ড্রেজার মেশিনগুলো সরিয়ে নিতে। ইজারাদার কর্তৃক নীতিমালা বহির্ভূতভাবে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। এলাকার স্থাপনা, চলাচলের সড়ক ও ফসলি জমি থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করতে হবে। বালু উত্তোলনের ফলে রাবারড্যামের ক্ষতির বিষয়ে তিনি বলেন, খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের ফলে রাবারড্যামের ক্ষতির বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যে এলজিইডিকে বলা হয়েছে। তদন্তে ক্ষতি প্রমাণিত হলে ইজারাদারকে ক্ষতিপূরণ দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা