জৈন্তা বার্তায় খবর প্রকাশ': পাঠান পাড়ার সেই ভবন মালিককে সিসিকের চিঠি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৫ AM

জৈন্তা বার্তায় খবর প্রকাশ': পাঠান পাড়ার সেই ভবন মালিককে সিসিকের চিঠি

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ১০:০৬:০৫ PM

জৈন্তা বার্তায় খবর প্রকাশ': পাঠান পাড়ার সেই ভবন মালিককে সিসিকের চিঠি

ছবি: নিজস্ব


সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া আবাসিক এলাকায় বিল্ডিং কোডের তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে সেই আট ভবন মালিককে চিঠি দিয়েছে সিলেট সিটি (সিসিক) কর্পোরেশনের প্রকৌশল শাখা।

চিঠি প্রাপ্তির তিন দিনের মধ্যে ইমারতের বিধিবহির্ভূত অংশ অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা উল্লেখ করা হয়েছে।

চিঠি পাওয়া ওই আট ভবন মালিক হলেন সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৭ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া আবাসিক এলাকার বাসিন্দা জলিল খাঁন, মুজস্তদির খাঁন, গুলজার খাঁন, এখতিয়ার খাঁন, নাসির খাঁন, দিলদার খাঁন, দিলওয়ার খাঁন, নাজির খাাঁন।

সম্প্রতি দৈনিক জৈন্তা বার্তার এক অনুসন্ধানে জানা যায়, সিলেট মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পঠান পাড়া আবাসিক এলাকায় প্রভাবশালীরা বিল্ডিং রকাডের রতায়াক্কা না করেই নির্মাণ করেছেন বহুতল ভবন। তারা সিটি করপোরেশন থেকে ৩ তলা ভবনের অনুমোদন নিয়ে অনেকে ৫ তলা ভবন নির্মাণ করছেন। কেউ কেউ ওয়ার্ডের প্রকৌশলীকে ম্যানেজ করে সরু ৮ ফুটের রাস্তা কাগজে ১২ ফুট দেখিয়ে অনুমোদন নিচ্ছেন।

এ নিয়ে গত ১৬ জুলাই ‘সিলেটে বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মাণ’ শিরোনমে খবর প্রকাশ করে জৈন্তাবার্তা। এরপর নড়েচড়ে বসে সিলেট সিটি কর্পোরেশন।

জৈন্তাবার্তা / মনোয়ার