ছবি: নিজস্ব
সিলেট জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্ব গহণ করেন তিনি। সারওয়ার আলমকে ফুল দিয়ে বরণ করে নেয় জেলা প্রশাসনের কর্মকর্তারা।
নবনিযুক্ত যোগদানকৃত সিলেট জেলা প্রশাসক জনাব মো: সারওয়ার আলম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর নেতৃবৃন্দ ও সিলেট অ্যপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ও সিলেট অ্যপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)-এর সভাপতি মাওলানা খায়রুল হোসেন। সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ জহির হোসেন, পরিচালক আব্দুর রহমান রিপন, পরিচালক দিলওয়ার হোসাইন, পরিচালক আব্দুল্লাহ আল হারুন, পরিচালক কাপ্তান হোসেন, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, পরিচালক মোহাম্মদ আনিস সদস্য শাহেদ আহমদ ও এনামুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ।
এসময় চেম্বার নের্তৃনৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে চেম্বারের পক্ষ েেথকে ফুলেল শুভেচছা জানান। এবং সিলেটের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




