জৈন্তাপুরে লক্ষাধিক ঘটফুট বালু জ*ব্দ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৫ AM

জৈন্তাপুরে লক্ষাধিক ঘটফুট বালু জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ০৮:১০:২৯ PM

জৈন্তাপুরে লক্ষাধিক ঘটফুট বালু জ*ব্দ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ পন্থায় ড্রেজার মেশিন ব্যবহার করে সারী নদীর বাওন হাওর নামক এলাকায় হতে প্রায় লক্ষাধিক ঘটফুট বালু জব্দ করা হয়েছে।

২৮ আগষ্ট( বৃহস্পতিবার) বেলা ৩:০০ ঘটিকায় উপজেলার সারী নদীর বাওনহাওর ও শেওলাটুক এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উক্ত এলাকা হতে দীর্ঘ দিন ধরে একটি চক্র সরকারের অনুমোদন ব্যাতীত সম্পূর্ণ অবৈধ পন্থায় ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছিলো। 

বালু উত্তোলনের ফলে নদীর পাড়ের ফসলী জমি, মানুষ চলাচলের রাস্তা নদীতে তলিয়ে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।

 এমন সংবাদের ভিত্তিত্তে জেলা প্রশাসনে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারী নদীর বাওন হাওর এলাকা হতে প্রায় ১ লক্ষ ৮ হাজার ঘটফুট বালু জব্দ করেন। 

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন ও উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাগন ও জন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ফরহাদ উদ্দীন অভি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিলেট জুড়ে অবৈধ বালু ও পাথরের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শেওলারটুক ও বাওন হাওরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১ লক্ষ ৮ হাজার ঘটফুট বালু জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, জব্দকৃত বালুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার