জাফলং যেনো ভোলাগঞ্জ সাদা পাথরের মত অবস্থা না হয়: সিলেটের ডিসি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪৪ AM

জাফলং যেনো ভোলাগঞ্জ সাদা পাথরের মত অবস্থা না হয়: সিলেটের ডিসি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১০:৩৪:৪২ PM

জাফলং যেনো ভোলাগঞ্জ সাদা পাথরের মত অবস্থা না হয়: সিলেটের ডিসি

ছবি: নিজস্ব


সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন যেন করা না  হয়।এই পাথর দেখতেই লোকজন এখানে  আসে।বিকল্প  কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে। ভোলাগঞ্জ সাদা পাথরে আমাদের যে ইজ্জত গেছে এটা যেন জাফলংয়ে না হয় বলে জাফলং পরিদর্শনকালে  স্থানীয়দের জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)দুপুরে সিলেটের  জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি জাফলং জিরো পয়েন্টে পর্যটন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি জাফলংয়ের জিরো পয়েন্টের লুটহওয়া পাথরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি পাথর প্রতিস্থাপনের স্থান ঘুরে দেখেন।এসময় জাফলং জিরো পয়েন্ট পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয়দের কে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, জাফলংয়ের অবস্থা যেনো ভোলাগঞ্জ সাদা পাথরের মতো না হয়, তাই জাফলংয়ের ঐতিহ্য ধরে রাখতে  আর একটা বালু-পাথরও তুলবেন না। আমরা আপনাদের জন্য অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নিচ্ছি।


এছাড়া বিকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পরে তিনি নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা করেন।

উনার সাথে উপস্থিত ছিলেন,সিলেটের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট ডেপুটি সিভিল সার্জন জন্ময় জয় দত্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

এর আগে গত (২৬ আগস্ট) অবৈধভাবে বালু পাথর উওোলন সংরক্ষণ, পরিবহন,সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশনা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম।প্রকৃতিক বিপর্যয় সহ পর্যটন সম্ভবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় এ ঘোষণা দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার