গোলাপগঞ্জে চেয়ারম্যানের কার্যালয়ে তরুণীর টিকটক!
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৫ AM

গোলাপগঞ্জে চেয়ারম্যানের কার্যালয়ে তরুণীর টিকটক!

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ১২:৪৪:২৫ PM

গোলাপগঞ্জে চেয়ারম্যানের কার্যালয়ে তরুণীর টিকটক!


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে টিকটক ভিডিও ধারণের ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে “shimaqueen22 The brand” নামের টিকটক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। এতে দেখা যায়, উপজেলা চেয়ারম্যানের কক্ষে চেয়ারম্যানের চেয়ারে বসে এক তরুণী মুখাভিনয় করছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ নূরের গান “কামিনী কামনার দেশে গমন করিয়া…”।

ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়, দেয়ালে লাগানো বিভিন্ন সময়ের উপজেলা চেয়ারম্যানদের নাম ও মেয়াদকালের তালিকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো আর টেবিলের পাশে রাখা জাতীয় পতাকার ক্রেস্ট। ভিডিওটি আপলোডের পরপরই ৫ হাজারের বেশি ভিউ হয় এবং শতাধিক প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে।

এর পরই প্রশ্ন উঠেছে, সুরক্ষিত সরকারি অফিসে অনুমতি ছাড়া কীভাবে একজন তরুণী প্রবেশ করে ভিডিও ধারণ করতে পারলেন?

জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার পর গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম বিদেশে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার সারাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ফলে বর্তমানে উপজেলা চেয়ারম্যানের কক্ষ শূন্য পড়ে আছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অফিসের তালা খুলে ভিডিও ধারণের সুযোগ যে বা যারা দিয়েছে, তাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা জরুরি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জৈন্তা বার্তা/আরআর