ছবি: নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সামনে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিট ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করা হয়েছে।
শুক্রবার ( ২৯ আগস্ট ) সন্ধ্যা সাড়ে ৬টায় জাফলং থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চকলেট গুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বিবরণ অনুযায়ী, ৩৪০০ প্যাকেট Mini 3 Deye Bursting Ball সুইংগাম, যার একক মূল্য ৩০০ টাকা, মোট জব্দ হওয়া পন্যের সিজার মূল্য ১০,২০,০০০ (দশ লক্ষ বিশ হাজার) টাকা সমপরিমাণ।
সেনাক্যাম্প সূত্রে জানানো হয় রাত ১০টায় এসব জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়। এরই পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অবৈধ পন্য সমুহের পাচাররোধে সেনাবাহিনী তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
জৈন্তাবার্তা / মনোয়ার




