মাধবপুরে ১৫ কেজি গাঁ*জাসহ তিনজন গ্রে*প্তার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মাধবপুরে ১৫ কেজি গাঁ*জাসহ তিনজন গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০২:৫৯:১৯ অপরাহ্ন

মাধবপুরে ১৫ কেজি গাঁ*জাসহ তিনজন গ্রে*প্তার


হবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান এলাকার তিন বাংলা নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া পারের মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল, নওগাঁ সদরের দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার ও নওগাঁ সদরের চকপোশার সমসের সর্দারের ছেলে শিমুল সরদার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার