ডাকাতি করতে গিয়ে আ ট ক দুই বিশ্বকাপ খেলা ক্রিকেটার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৩ AM

ডাকাতি করতে গিয়ে আ ট ক দুই বিশ্বকাপ খেলা ক্রিকেটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ০৪:৩০:৫৬ PM

ডাকাতি করতে গিয়ে আ ট ক দুই বিশ্বকাপ খেলা ক্রিকেটার

ফাইল ফটো


কিপলিন দোরিগা, ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি খেলছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আওতাধীন চ্যালেঞ্জ লিগে। এই প্রতিযোগিতা খেলতে এখন তিনি অবস্থান করছেন যুক্তরাজ্যের অধীনস্থ স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সিতে। আর সেখানেই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা—ডাকাতির অভিযোগে ধরা পড়েছেন এই পাপুয়া নিউগিনিয়ান ক্রিকেটার।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, গত সোমবার সকালে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় দোরিগার বিরুদ্ধে। ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে বুধবার স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, যেখানে তিনি অভিযোগ স্বীকার করেন।আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কার্ক মামলাটিকে অত্যন্ত গুরুতর বিবেচনা করে বিষয়টি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি হবে আগামী ২৮ নভেম্বর। জামিন আবেদন নাকচ হওয়ায় এই সময় পর্যন্ত দোরিগাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে।

দলীয় পর্যায়ে চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড খেলতে পাপুয়া নিউগিনি প্রায় এক সপ্তাহ আগে জার্সিতে পৌঁছায়। ‘এ’ গ্রুপে থাকা দলটি চারটি ম্যাচ খেলে তিনটিতে হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

প্রথম দুই ম্যাচে অংশ নেন দোরিগা। ডেনমার্কের বিপক্ষে তিনি করেন ৬৮ রান এবং কুয়েতের বিপক্ষে করেন ১২ রান। তবে এরপরদিন সকালেই তিনি ডাকাতির ঘটনায় জড়ান, যার কারণে কেনিয়া ও স্বাগতিক জার্সির বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি।পাপুয়া নিউগিনি আগামীকাল কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ খেলবে। তবে দোরিগা গুরুতর অপরাধে আটক থাকায় ওই ম্যাচেও অংশ নিতে পারবেন না।

আন্তর্জাতিক পর্যায়ে কিপলিন দোরিগা এখন পর্যন্ত পাপুয়া নিউগিনির হয়ে ৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে করেছেন ১০৮৯ রান, সঙ্গে রয়েছে ৪৯টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক