তিন গোল বাতিলের পরও জিতল রিয়াল মাদ্রিদ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ AM

তিন গোল বাতিলের পরও জিতল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০১:৫৮:৩৮ PM

তিন গোল বাতিলের পরও জিতল রিয়াল মাদ্রিদ

ছবি : সংগৃহীত


পিছিয়ে পড়ে লা লিগায় মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তারপরও তাদের আক্ষেপ হয়তো অন্যখানে- বাতিল হয়েছে তিন গোল! 

মৌসুমে প্রথমবার গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য ফরাসি তারকার গোল বাতিল হয়েছে দুটি। বাতিল হওয়া অপর গোলটি ছিল আর্দা গুলেরের। তাই বার্নাব্যুতে তাদের জিততে ঘাম ঝরাতে হয়েছে। ১৮ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেন ভেদাত মুরিকি। 

খেলার পঞ্চম মিনিটে জাল কাঁপিয়েছিলেন এমবাপ্পে। অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় তা। শেষ পর্যন্ত রিয়াল জালের দেখা পায় ৩৭ মিনিটে। দ্রুত নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন ডিন হাউসেন। একই বল আবার গুলেরের মাথায় পড়লে জালে পাঠাতে কোনও ভুল করেননি তিনি। কয়েক সেকেন্ড বাদে স্কোর ২-১ করেন ভিনিসিয়ুস। 

ঘটনাবহুল প্রথমার্ধ শেষে এমবাপ্পেকে আবারও হতাশ হতে হয় বিরতির পর। এবারও তার গোল বাতিল হয় অফসাইডে। লস ব্লাঙ্কোদের একই ভাগ্য বরণ করতে হয় ৫৫ মিনিটে। স্বাগতিক দল তখনও মনে করেছিল ব্যবধান হয়তো বাড়ানো গেছে। ফ্রাঙ্কো মাস্তানতুনোর শট শুরুতে সেভ করেছিলেন রোমান। সেই পরিস্থিতিতে ফিরতি বল পেয়ে জালে পাঠান গুলের। কিন্তু রেফারি হোসে মারিয়া সানচেজ মার্টিনেজ ভার রিভউর পর জানান, তুর্কি তারকা হ্যান্ডবল করায় বাতিল হয়েছে সেটা!

৬২ মিনিটে মায়োর্কাও আক্ষেপ করেছে গোল না হওয়ায়। তখন জালে বল পাঠালেও গোল লাইন থেকে সেটা ক্লিয়ার করে রিয়ালকে বাঁচিয়েছেন আলভারো কারেরাস। এই জয়ে মৌসুমে এখনও শতভাগ ছন্দ ধরে রেখেছে রিয়াল। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে তারা। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক