র‍্যাবের ডি জি ও এস বি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ AM

র‍্যাবের ডি জি ও এস বি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৩:২৮:৩৪ PM

র‍্যাবের ডি জি ও এস বি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল

সংগৃহিত


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক ( ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের প্রধান (এসবি) অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুলের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। দুজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এর মধ্যে র‍্যাবের ডিজি শহিদুর রহমানের চাকরির মেয়াদ আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসবি প্রধানের চাকরির মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে গত বছরের ১ অক্টোবর তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় শহিদুর রহমানকে। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দুদিন পর (৭ আগস্ট) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‍্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান