ছবি: নিজস্ব
সিলেট কোম্পানীগঞ্জের সবচেয়ে আলোচিত সাদাপাথর পর্যটন স্পট থেকে পাথর লুট। এই পাথর কান্ডের ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওযায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে যোগদান করবেন পুলিশ পরিদর্শক রতন শেখকে।
এর আগে সিলেটে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়।তাদের মধ্যে সাদাপাথর লুটকান্ডে কোম্পানীগঞ্জ এবং গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।
এর আগে সাদাপাথর পর্যটন স্পট থেকে পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসককে ও এসডি ও কোম্পানিগঞ্জের ইউএনওকে বদলি করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




