বাকৃবি ও চবিতে হা ম লা র প্রতিবাদে শাবিপ্রবিতে ম*শাল মি ছি ল
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৫ AM

বাকৃবি ও চবিতে হা ম লা র প্রতিবাদে শাবিপ্রবিতে ম*শাল মি ছি ল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ১১:৩৬:৫৫ PM

বাকৃবি ও চবিতে হা ম লা র প্রতিবাদে শাবিপ্রবিতে ম*শাল মি ছি ল

ছবি: নিজস্ব


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হয়ে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। সেখান থেকে মশাল হাতে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভকালে শিক্ষার্থীদের মুখে ছিল আগুনঝরা সব স্লোগান। তারা বলতে থাকেন, "ইন্টেরিম জবাবা দে নয়লে গদি ছাইড়া দে", "চবিতে হামলা কেন, জবাব দে জবাব দে", "বাকৃবিতে হামলা কেন, জবাব দে জবাব দে", এবং "আমার ভাইয়ের রক্ত ঝরে, ইন্টেরিম কি করে?"

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, "আপনারা শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন, স্বৈরাচার পতনের পরেও কেন শিক্ষার্থীর রক্ত ঝরছে? সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ইন্টেরিম কেন এগুলো কারা করছে তা খতিয়ে দেখে না? কেন এগুলোর বিচার হয় না? এটা কেমন দেশ, যে দেশের প্রশাসন বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে?" তারা ইন্টেরিমের কাছে অবিলম্বে হামলাকারীদের বিচার দাবি করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, "যদি দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে না পারেন, তবে পদত্যাগ করুন। আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেব।"

আন্দোলনরত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মমিনুর রশিদ শুভ বলেন, "বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন গোষ্ঠী পায়তারা চালাচ্ছে। আমি ছাত্র সমাজ ও সাধারণ জনতাকে আহ্বান করব আপনারা ঠান্ডা মাথায় ভাবুন, অন্যায়ের প্রতিবাদ করুন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের স্বার্থে জনগণের স্বার্থে এক হয়ে কাজ করুন।"

শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে আরও বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি জ্ঞান অর্জন করতে, আমাদের কেন রক্ত ঝরবে? আমরা একটি শান্তিময় দেশ চাই, যেখানে আইন ও আইনের সঠিক প্রয়োগ থাকবে। জনগণ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।"

জৈন্তাবার্তা / মনোয়ার