জৈন্তাপুরে ২৮ লক্ষ টাকার ভা*রতীয় ওষুধ জ*ব্দ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৬ AM

জৈন্তাপুরে ২৮ লক্ষ টাকার ভা*রতীয় ওষুধ জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০১:৩৩:২১ PM

জৈন্তাপুরে ২৮ লক্ষ টাকার ভা*রতীয় ওষুধ জ*ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি'র অধীনে একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১৯ হাজার ৪০ পিস ভারতীয় বেটনোভেট-এন ক্রিম জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকার সমপরিমাণ।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এই অভিযান তারই অংশ। জব্দকৃত ওষুধ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, বিজিবির এমন উদ্যোগে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

জৈন্তা বার্তা/আরআর