সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার গ্রে*প্তার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ AM

সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ০১:৫৬:৪১ PM

সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার গ্রে*প্তার


রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার এন এম জিয়াউল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ভুক্তভোগী কিশোর মো. রুস্তম গুলিবিদ্ধ হন। পরে ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত ৩০ মে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান