ছবি : সংগৃহীত
সিলেটে ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক মা। তার নাম রহিমা বেগম (৭০)। সোমবার সকাল ১১টার দিকেশাহপরাণ থানাপুলিশ লাশ উদ্ধার করে।
তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন শাহপরান আবাসিক এলাকার ২নং রোডের, ৮নং বাসার আব্দুস সালামের মালিকানাধীন হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফ্ফারের স্ত্রী।
শাহপরান থানাপুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে রহিমা বেগমকে তারই ছেলে বদরুল ইসলাম (৪২) হত্যা করেছে বলে তাদের ধারনা। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। রবিবার দিবাগত রাতের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়। সোমবার সকাল ১১টার দিকে ৯৯৯- এ কল দিলে শাহপরাণ থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শাহপরান থানার এসআই সোহেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সুরৎহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
জৈন্তাবার্তা / মনোয়ার




