ছবি: নিজস্ব
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাগঞ্জ পয়েন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নানের সমর্থনে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা সেপ্টেম্বর(সোমবার)বাদ সন্ধ্যা ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামিম আহমদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন কাওছার।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক,উপজেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আখতার,বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারী এইচ এম মোহাম্মদ আলী,খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী,সেক্রেটারী আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত জামায়াতের ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




