সুনামগঞ্জে বি এন পি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ AM

সুনামগঞ্জে বি এন পি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ১০:৩৩:৫৫ PM

সুনামগঞ্জে বি এন পি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হওয়া র‌্যালি আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে জাতীয়তাবাদী দল উপহার দিয়েছিলেন। গণতন্ত্র রক্ষার জন্য শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী জননেতা তারেক রহমান এই দলের নেতা কর্মীদের নিয়ে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলনের সফলতা আসবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের মধ্য দিয়ে। 

বক্তারা বলেন, মানুষ নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচনে উৎসবমূখর পরিবেশে ভোট দেবার অপেক্ষায় আছে। দলের নেতা কর্মীগণ ঐক্যবদ্ধভাবে জেলার পাঁচটি আসনে দলের প্রার্থীদের বিজয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এড. আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন 

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম কয়ছয় আহমদ, বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল,সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা ৎেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির,কেন্দ্রীয় কৃষকদল সহ; সাধারন সম্পাদক আনিসুল হক,জেলা বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আবুল কালাম আজাদ,উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা