ডাকসু নির্বাচনে আইনি লড়াই : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট শিশির মনির
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে আইনি লড়াই : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট শিশির মনির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ১২:৫২:১৬ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচনে আইনি লড়াই : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট শিশির মনির

ছবি : সংগৃহীত


সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। উচ্চ আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলায় আইনি লড়াইয়ে বিজয় অর্জন করে এরই মধ্যে নিজেকে দেশসেরা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কোর্টে তার আইনি ব্যাখ্যা বিশ্লেষণ, যুক্তিতর্ক ও শুনানির প্রশংসা আইনাঙ্গনের মানুষের মুখে মুখে। ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর করে আবারও প্রশংসায় ভাসছেন এ আইনজীবী।

সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে এক রিটের শুনানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। কিন্তু এতে দমে যাননি আইনজীবী শিশির মনির।

সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করে সঙ্গে সঙ্গে হাতে লেখা আবেদন নিয়ে যান চেম্বার আদালতে। চেম্বার আদালতকে বোঝাতে সক্ষম হন ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। এক ঘণ্টার কম সময়ের ব্যবধানে আইনজীবী শিশির মনিরের আইনি লড়াইয়ের ফলে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়। ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর হয়ে যায়।

আইনজীবী শিশির মনিরের ভূমিকার প্রশংসা করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আক্কাস চৌধুরী লিখেছেন, আইনজীবী শিশির মনির এই মুহূর্তে উচ্চ আদালতের অন্যতম সেরা আইনজীবী। ডাকসু নির্বাচন বিষয়ক রিট মামলাটিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে উনার আপিল বিভাগের চেম্বার জজে দ্রুত আদেশ প্রাপ্তি সত্যিই প্রশংসনীয়।

আবদুল্লাহ আল মামুন নামে একজন লিখেছেন, শিশির মনিরকে যারা গালি দিয়েছো, তারা সরি বলো। শিশির মনির যে একজন ভালো আইনজীবী, তা আবার প্রমাণ করলেন। এভাবে অংসখ্য ফেসবুক ব্যবহারকারী শিশির মনিরের প্রশংসা করে পোস্ট দিয়েছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে বাধা নেই বলে জানিয়েছেন শিশির মনির।

সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। আইনজীবী শিশির মনিরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি