তাহিরপুরে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদ*ণ্ড
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ AM

তাহিরপুরে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদ*ণ্ড

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০১:৩০:৪৩ PM

তাহিরপুরে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদ*ণ্ড


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও ছড়া থেকে বালু উত্তোলন চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রামমাণ আদালত বসিয়ে আটককৃতদের মধ্যে ৩ জনকে ৪ দিন এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সাজিনুর মেম্বারের ছেলে মনসুর আলমকে (২০) ৭ দিন ও একই গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান মিয়া (১৯), মৃত আব্দুল শহিদের ছেলে ময়না মিয়া (৩৭) ও জামাল মিয়ার ছেলে ফরুয়ারকে (২০) ৪ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্তদের আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা