জগন্নাথপুরে হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ AM

জগন্নাথপুরে হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০৯:১৬:৫০ PM

জগন্নাথপুরে হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলার মইয়ার হাওর  ও  নলুয়ার হাওড় সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে   মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চলতি অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে  ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী  ব্রীজ সংলগ্ন উপজেলার অন্যতম বৃহৎ হাওর মইয়ার হাওর ও নলওয়ার হাওড়ে প্রথমে  মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন  মসজিদ ও  শিক্ষা প্রতিষ্ঠানে পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আল আমীন, মৎস্য সরবরাহকারী রাজনৈতিক,  সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা