নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ AM

নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১২:০৭:৩৩ AM

নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

ছবি : সংগৃহীত


আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে দেখা ছিল শঙ্কা। অবশেষে সেটাই সত্যি হলো। নেপালের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচে খেলবেন না হামজা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

নেপালের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে আগামীকাল দুপুরের ফ্লাইটে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে পুরো দল নিয়ে দুই সেশন অনুশীলন করেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। হামজা না আসলেও অসুবিধা নেই বলে জানিয়েছিলন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কাবরেরা বলেছিলেন, ‘হামজা না আসলে অসুবিধা নেই। শেষ পর্যন্ত সে না আসলেও অসুবিধা নেই। কারণ আমরা প্রস্তুতি নিয়েছি নেপালের দুই ম্যাচের জন্য।’ 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক