জগন্নাথপুরে ৪ কেজি গাঁ*জা সহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

জগন্নাথপুরে ৪ কেজি গাঁ*জা সহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ০৭:২০:১৯ অপরাহ্ন

জগন্নাথপুরে ৪ কেজি গাঁ*জা সহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার রাতে এসআই মো. আল-আমিন, এসআই দিপংকর হালদার ও এএসআই আলী আকবর সহ একদল পুলিশ রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি-সৈয়দপুর হইতে রানীগঞ্জ ব্রীজ হয়ে যাত্রীবাহী একটি সিএনজি গাড়ীযোগে দুইজন লোক মাদকদ্রব্য গাঁজা নিয়া জগন্নাথপুরের দিকে আসিতেছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথপুর থানার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত ইছগাঁও গ্রামের পাশে নলজুর নদীর উপর নির্মিত স্টীল ব্রীজের দক্ষিণ পার্শ্বে প্রধান সড়কের উপর রাত ৯টার ১৫ মিনিটের দিকে যাত্রীবাহী সিএনজি তল্লাশীকালে সিএনজি হইতে দুইজন ব্যক্তির হাতে ২টি সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে দৌড়াইয়া পালানোর সময় জেলার জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে হুমায়ূন কবির (৪২) ও বিশ্বনাথ থানার লামাকাজী বাজার ইউনিয়নের সোনাপুর গ্রামের মো. শাহজাহান মিয়া (২৫) কে গ্রেফতার করেন।

এ সময় এক লক্ষ টাকা দামের ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে থানা এসআই দিপংকর হালদার গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে একলক্ষ টাকার মুল্যে ৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে আমাদের থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু