দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত তাসকিন!
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৯ AM

দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত তাসকিন!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৩ ০৪:১০:০৪ AM

দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনিশ্চিত তাসকিন!

ছবি : সংগৃহিত


বিশ্বকাপ পর্বটা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য খুব একটা সুখকর না। চার ম্যাচের তিনটিতে হেরে অনেকটাই ব্যাকফুটে আছে টাইগাররা। ব্যাটিং ইউনিটে রান নেই, কোচ-অধিনায়কের মাঝে দূরত্ব বৃদ্ধির গুঞ্জন তো আছেই।এর সঙ্গে যুক্ত হয়েছ খেলোয়াড়দের ইনজুরির খবর। সাকিব আল হাসান আগেই চোট পেয়েছিলেন। খেলেননি ভারতের বিপক্ষে ম্যাচটাও।

এদিকে চলতি বিশ্বকাপের শুরু থেকেই ইনজুরিতে রয়েছেন তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে সেই প্রথম ম্যাচ খেলার সময় কাঁধের পুরনো চোট ফিরে আসে তাসকিনের। এরপরেও অবশ্য খেলেছেন এই পেসার। তবে কোনবারেই নিজের বোলিং কোটা পূরণ করা হয়নি তার। এর ফলে দলকেও পড়তে হয়েছে বিপাকে। 

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬ ওভার বোলিং করেন তাসকিন। একই কারণে দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৮ ওভার বোলিং করতে দেখা যায় টাইগার পেসারকে। আর ভারতের বিপক্ষে ম্যাচে তো একাদশেই রাখা হয়নি তাসকিনকে।

শঙ্কা জেগেছে আসন্ন দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা নিয়েও। বিশেষ সূত্রে জানা গেছে, অবস্থা অনুযায়ী যদি তাসকিনের অপরারেশন করানো হয়, তাহলে কমপক্ষে দেড় থেকে দুই মাস থাকতে হবে মাঠের বাইরে। তবে বিশ্বকাপ কেন্দ্র করে আপাতত সে দিকে যাবে না টিম ম্যানেজমেন্ট। আর রিপোর্টে যদি গুরুতর কিছু ধরা পড়ে, তবে হয়ত বিশ্বকাপই শেষ হয়ে যাবে তাসকিন আহমেদের। 

এর আগে পুনেতে তাসকিনের স্ক্যান করানো হয় যদিও তার রিপোর্ট কোনো কিছুই স্পষ্ট জানানো হয়নি। সাকিবের ইনজুরির মতো তানকিনের ইঞ্জুরি নিয়েও ধুম্রজাল। বাংলাদেশের পরের ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শনিবারের সেই ম্যাচে তাসকিনকে নাও দেখা যেতে পারে। 


JA



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক