সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ AM

সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৬:৫৩:২৩ PM

সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে

সংগৃহিত


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া থানার কাঁচামাল ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আনিসুল হককে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর শাওন হত্যার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সাবেক আইনমন্ত্রীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাওন হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িযোগে কাঁচামালের ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। 

আন্দোলনের সময়ে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান