দক্ষিণ বড়দল ইউনিয়নের সভাপতি আশরাফুল,সম্পাদক নাসির
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

দক্ষিণ বড়দল ইউনিয়নের সভাপতি আশরাফুল,সম্পাদক নাসির

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৭:১৯:১৯ অপরাহ্ন

দক্ষিণ বড়দল ইউনিয়নের সভাপতি আশরাফুল,সম্পাদক নাসির

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেয়। এসময় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।

সম্মেলনে সভাপতি করেন দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদ। সদস্য সচিব আব্দুস সালাম এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক। 

এছাড়াও বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম,উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া,১ম যুগ্ম আহবায়ক জুনাব আলী,মেহেদী হাসান উজ্জ্বল রাখাব উদ্দিনসহ নেতা কর্মী গন বক্তব্য রাখেন।

পরে ইউনিয়ন কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ বড়দল ইউনিয়ন সভাপতি পদে আশরাফুল আলম ঘোড়া ২৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সালাম চেয়ার প্রতিকে ১৯২ ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে আব্দুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ নাসির মিয়া ফুটবল প্রতিকে ৩৭২ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো রাশিদ মিয়া তালা প্রতিকে ৬২ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ পদে সম্পাদক শাহিন আলম শাহিন,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু