জাউয়া বাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

জাউয়া বাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৯:৩১:০২ অপরাহ্ন

জাউয়া বাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জাউয়া বাজারে হাইওয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্প নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। মহাসড়কে সড়ক দুর্ঘটনা হ্রাস, যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীসহ স্থানীয় কর্মকর্তারা।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, অস্থায়ী ক্যাম্পটি চালু হলে মহাসড়কে টহল কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, যাত্রীদের ভ্রমণে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু