টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মাছ র ক্ষা র জন্য সরকার কাজ করবে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ AM

সুনামগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মাছ র ক্ষা র জন্য সরকার কাজ করবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ১১:১৮:৫২ PM

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মাছ র ক্ষা র জন্য সরকার কাজ করবে

ছবি: নিজস্ব


মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওর কিংবা নদীতে যে সকল জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন সেটাও বন্ধ করতে হবে। এমনকি এইসব জাল যেখান থেকে আমদানি রপ্তানি করা হয়সেখানেও নিয়মিত অভিযান পরিচালনা করলে একদিকে হাওরে কিংবা নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার কমলে মাছের বংশবৃদ্ধি বাড়বে সেই সাথে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আভা শ্রমের পরিকল্পনা করা হয়েছে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মত বিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

তিনি আরও জানান, চায়না দুয়ারী জাল নামটা সুন্দর হলের এটি এত ক্ষতিকরন ও ধংশাত্নক এটা যারা বন্ধ করছেন না। এটার উৎস বা উৎপাদন হয় তার ফ্যাক্টরী বন্ধের ব্যবস্থা করতে হবে।

তিনি আরোও বলেন, টাঙ্গুয়ার হাওর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওর। এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও মাছ রক্ষার জন্য সরকার কাজ করবে। সেই সাথে টাঙ্গুয়ার হাওরের পর্যটন দিক দিয়ে নিয়ন্ত্রিত একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন, মৎস্য প্রাণী সম্পদের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, উপদেষ্টার একান্ত সচিব ড: আবু নঈম মোহাম্মদ আব্দুছ সবুর, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা