নদী পথ বন্ধ করে মৎস্য আ হ র ণ, তাহিরপুরে আ ট ক ৫
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

নদী পথ বন্ধ করে মৎস্য আ হ র ণ, তাহিরপুরে আ ট ক ৫

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৫:৩১:২৮ অপরাহ্ন

নদী পথ বন্ধ করে মৎস্য আ হ র ণ, তাহিরপুরে আ ট ক ৫

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোভার হাওর সংলগ্ন টাকাটুকিয়া গ্রামের পাশে ভরতখাল নদীতে অবৈধভাবে নদী পথ বন্ধ করে মৎস্য আহরণের দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার যাদুকাটা নদী পরিদর্শনকালে নদী পথে বাঁধা সৃষ্টি করে মাছ ধরার চিত্র দেখে তাৎক্ষণিকভাবে থানার ওসি দেলোয়ার হোসেনকে অভিযুক্তদের আটক করার নির্দেশ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।

আটককৃত আসামিরা সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাতার গাও গ্রামের শুক্কুরন আলীর ছেলে পাঠান মিয়া (৩৪) কদ্দুস মিয়ার ছেলে আবু বক্কর (২৫) হাসান আলী'র আলীনূর( ২৭) আসন আলীর ছেলে নূর আহমেদ।

এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ  আব্দুর রউফ, যুগ্ম সচিব ড.আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর,মৎস্য অধি শাখার যুগ্ন সচিব শাহীনা ফেরদৌসী উপদেষ্টার সহকারী সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন হাসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু