জামালগঞ্জে হাওর বাঁচাও আ ন্দো ল নে র সভাপতি রফিকুল, সম্পাদক মামুন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ AM

জামালগঞ্জে হাওর বাঁচাও আ ন্দো ল নে র সভাপতি রফিকুল, সম্পাদক মামুন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১০:০৯:৪৫ PM

জামালগঞ্জে হাওর বাঁচাও আ ন্দো ল নে র সভাপতি রফিকুল, সম্পাদক মামুন

ছবি: নিজস্ব


“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন।শনিবার (৬ সেপ্টেম্বর ) সকালে উপজেলার  সুনামকন্ঠ অফিসে হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয় ।

জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম  সাধারণ সম্পাদক এ.কে কুদরত পাশার  পরিচালনায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সর্ব সম্মতিক্রমে রফিকুল ইসলাম বিন বারীকে সভাপতি ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন , হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় , সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবু সাঈদ, জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্ল্যাহ সরকার, জামালগঞ্জ ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ মুজিবুর রহমান, হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলার সাবেক সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, হালির হাওরের কৃষক মাখসুদুর রহমান মখসুদ, সাইফুজ্জামান উকিল, আমিনূল ইসলাম মনি, পাগনার হাওরের কৃষক সানোয়ার হোসেন, আমিন উদ্দিন, শিক্ষক আলী আমজ প্রমূখ। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা