আবারও একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১০ AM

আবারও একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ০৬:১৭:২৮ PM

আবারও একসঙ্গে খেলবেন সাকিব-মাহমুদউল্লাহ

সংগৃহিত


যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ৭ থেকে ১২ অক্টোবর রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ তারকা—সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এই টুর্নামেন্টে এর আগে সাকিবের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়েছিল। এবার একই দলে মাহমুদউল্লাহর উপস্থিতিও নিশ্চিত করেছে আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘স্টার পাওয়ার’ হিসেবে অভিহিত করে তারা লিখেছে, ‘স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন আটলান্টা ফায়ারের হয়ে।’

আটলান্টা ওপেন একটি ফ্র্যাঞ্চাইজি স্টাইলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে ছয়টি দল। যুক্তরাষ্ট্রে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘরোয়া পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ আসর হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ। চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ২০২১ সালে টেস্ট এবং ২০২৩ সালে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ১৪১ ম্যাচে ২,৪৪৪ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪১ উইকেট। দেশের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি খেলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও, যার মধ্যে রয়েছে পিএসএল ও সিপিএল।

অন্যদিকে সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত রয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়েই খেলার কথা রয়েছে তারও। ফলে এই দলে একত্রে দেখা যেতে পারে দুই অভিজ্ঞ বাংলাদেশি ক্রিকেটারকে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা