শাবিপ্রবি ক্যাম্পাসে গাঁ জা সে ব নে র আসর, বহিরাগতসহ ৪ জন শিক্ষার্থী আ ট ক
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৯ PM

শাবিপ্রবি ক্যাম্পাসে গাঁ জা সে ব নে র আসর, বহিরাগতসহ ৪ জন শিক্ষার্থী আ ট ক

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৫ ১১:১৫:০৭ PM

শাবিপ্রবি ক্যাম্পাসে গাঁ জা সে ব নে র আসর, বহিরাগতসহ ৪ জন শিক্ষার্থী আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাঁজাসেবনের সময় চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। তাদের মধ্যে তিনজন বহিরাগত এবং একজন শাবিপ্রবির শিক্ষার্থী।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছনে টহলকালে গাঁজাসেবনের সময় তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে দুইজন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ), একজন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং অপরজন শাবিপ্রবির গণিত বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে, প্রায় দুই বছর ধরে গাঁজায় আসক্ত এবং মাসে এক-দুইবার এমন গাঁজাসেবনের আসর বসিয়ে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান জানান, বহিরাগত তিন শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে, শাবিপ্রবির গণিত বিভাগের শিক্ষার্থীর বিষয়ে প্রক্টরিয়াল বডি সভা করে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার