ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বনাথ উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৫ মে) এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. নূরুল আমিনকে আহ্বায়ক এবং মো. মামুন আলীকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য নেতারা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. খলিলুল্লাহ ও মো. মাহবুব বিন চমক। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাহিদ হোসেন হেলাল, মো. ইব্রাহিম, সুমন আহমদ, মো. ইরণ মিয়া, মো. রাজু আহমদ ও এজাজ আল জাবেদ।
সিনিয়র সদস্য সচিব করা হয়েছে রায়হান আহমদ ও আশিকুর রহমানকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আহমদ মুক্তার, মো. রাসেল আহমদ, মো. মানিক ও বুশরা আক্তার পলি।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জাকির হোসেন, মো. রহমান আলী, মো. আমিনুল ইসলাম ও মো. মাহিন আহমদ।
কমিটির সদস্যরা হলেন- তাহের আহমদ, মিজানুর রহমান, আশিকুর রহমান, খালেদ আহমদ, কামরুজামান, মো. জিয়া, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবুল হাসান, আশিক মিয়া, মো. শামীম, সাইফুল ইসলাম, জুয়েল আহমদ, নাঈম আহমদ, সেলু মিয়া, মো. বিলাল খান, মো. বদরুল আলম, শিব্বির আহমদ, গৌছ আলী, ইসমাঈল হাসান মুবিন ও জুবায়ের আহমদ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




