ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নি হ ত
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৩ PM

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৬:০১:২১ PM

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নি হ ত

সংগৃহিত


ঈদ করতে বাড়ি ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এই দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন ।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় আনন্দ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা তিনজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানজট নিরসনের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা