সিলেটে সৎ মেয়েকে ধ*র্ষণচেষ্টার অভি*যোগে আ*টক পিতা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৩ PM

সিলেটে সৎ মেয়েকে ধ*র্ষণচেষ্টার অভি*যোগে আ*টক পিতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৬ ০৮:৩৮:০০ PM

সিলেটে সৎ মেয়েকে ধ*র্ষণচেষ্টার অভি*যোগে আ*টক  পিতা

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর বালুচর এলাকায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুর রহীম (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

আটক আব্দুর রহীম নোয়াখালী জেলার সেনবাগ থানার দক্ষিণ কাদরা এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর বালুচর মেইন রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজের সৎ মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বৈঠক করলেও অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন।

মঙ্গলবার ফের ওই কিশোরীকে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হলে স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে শাহপরাণ (রহ.) থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে শাহপরাণ (রহ.) থানায় রাখা হয়েছে। ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ