জাতীয় দৈনিক মানবকন্ঠের বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রধান কার্যালয়ে মানবকণ্ঠ'র মানবসম্পদ বিভাগের প্রতিনিধি নিয়োগ সংক্রান্ত বিধি মোতাবেক তাকে বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করার নিয়োগপত্র প্রদান করা হয়েছে।
সাংবাদিক সায়েস্তা মিয়া সিলেটের স্থানীয় দৈনিক জৈন্তাবার্তার বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি জাতীয় দৈনিক সকালবেলা, দেশসেবা, গণকণ্ঠ, স্থানীয় দৈনিক সোনালী সিলেট ও বিশ্বনাথ বার্তা পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘ ২২ বছর ধরে সুনামের সহিত কাজ করেছেন। সাংবাদিক সায়েস্তা মিয়া একজন কবি, অনুসন্ধানী লেখক ও গবেষকও।
বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের অধিবাসী মো. সায়েস্তার সাথে সংবাদ সংক্রান্ত ও তথ্যগত যে কোনো বিষয়ে ০১৭১৪৬৮৫১৬৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
জৈন্তা বার্তা/আরআর




