জৈন্তাপুরে উলামা পরিষদের প্রতিবাদ সভা ও মি ছি ল
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:১৯ PM

জৈন্তাপুরে উলামা পরিষদের প্রতিবাদ সভা ও মি ছি ল

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৯:২৪:০৫ PM

জৈন্তাপুরে উলামা পরিষদের প্রতিবাদ সভা ও  মি ছি ল

ছবি: নিজস্ব


চট্টগ্রাম হাটহাজারি উম্মুল মাদারিসে অতর্কিত হামলা ও সুনামগঞ্জে মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে জৈন্তাপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) বিকালে  জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলায় জৈন্তা সম্মিলিত উলামা পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল জব্বার। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জৈন্তাপুর সদর বাসস্ট্যান্ড হয়ে তামাবিল মহাসড়ক প্রদক্ষিণ করে থানা মোড় হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন,  জৈন্তাপুর  উপজেলা জমিয়তে আনসার বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, আশরাফুল উলুম মাদ্রাসা নিজপাটের মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, ১নং নিজপাট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ফয়েজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম উলামা, ছাত্র সহ ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেয়।

সভায় বক্তারা হাটহাজারী মাদ্রাসায় হামলার তীব্র নিন্দা জানান এবং সুনামগঞ্জে মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রতিবাদ সভা ও মিছিল শান্তিপূর্ণভাবে সন্ধ্যা সমাপ্ত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার