মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা জ রি মা না
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা জ রি মা না

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ০৫:২১:২৪ অপরাহ্ন

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা জ রি মা না

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে দুই ব্যাক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুজিবুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর-মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০  অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যাক্তিকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল হাকিম এর ছেলে আমীর হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে  সাজিদ মিয়া। অভিযানকালে মনতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও  কাশিমপুর পুলিশ ফাড়ির একটি টীম উপস্থিত থেকে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার