সিলেটে মুশফিকুর রহিম, বরিশালে কোন তারকা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

সিলেটে মুশফিকুর রহিম, বরিশালে কোন তারকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৬:১৬:৪৮ অপরাহ্ন

সিলেটে মুশফিকুর রহিম, বরিশালে কোন তারকা

ছবি : সংগৃহীত


এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হবে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর)। তার আগে আজ বৃহস্পতিবার সিলেট ও বরিশাল বিভাগ স্কোয়াড ঘোষণা করেছে। জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটারদের নিয়ে গঠিত হয়েছে সিলেটের স্কোয়াড। অপরদিকে বরিশালের স্কোয়াডে জাতীয় দলের ক্রিকেটার খুব একটা নেই।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়েই সিলেটের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলটিকে নেতৃত্ব দিবেন জাকির হাসান। এছাড়া এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো জাতীয় দলের খেলা ক্রিকেটাররা আছেন সিলেটে। এশিয়া কাপ খেলতে যাওয়া নাসুম, তানজিম সাকিব ও জাকের আলিকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। 

অন্যদিকে বরিশাল দলে আছেন স্পিনার তানভীর ইসলাম। একসময়ের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সোহাগ গাজীও আছেন। এছাড়া আর কোনো বড় নাম নেই দলটিতে। কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল।

সিলেট স্কোয়াড-

জাকির হাসান (অধিনায়ক), মিজানুর রহমান সায়েম, অমিত হাসান, মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, আসাদউল্লা আল গালিব, মুবিন আহমেদ দিশান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাবিল সামাদ, নাইম হোসেন সাকিব, শাহানুর রহমান।

স্ট্যান্ডবাই তালিকা-

তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তৌফিক খান তুষার, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল হাসান রিহাদ, ওয়াসিফ আকবর, মহিউদ্দিন তারেক।

বরিশাল স্কোয়াড-

ইফতিখার হোসেন ইফতি, রাফসান আল মাহমুদ, জাহিদুজ্জামান খান সাগর, ফজলে মাহমুদ রাব্বি, মঈন খান, শামসুল ইসলাম অনিক, সোহাগ গাজী, শেখ অন্তর, তানভীর ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, জিহাদুল হক জিহাদ, রুয়েল মিয়া, মোহাম্মদ মইনুল ইসলাম, মেহেদী হাসান।

স্ট্যান্ডবাই তালিকা-

সাইফুল ইসলাম মহিন, ইসামুল আহসান আবির, মোহাম্মদ মানিক, হাফিজুর রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ