হংকংয়ের বিরুদ্ধে বল হাতে দারুণ সূচনা বাংলাদেশের
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ AM

হংকংয়ের বিরুদ্ধে বল হাতে দারুণ সূচনা বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৯:২৫:২৬ PM

হংকংয়ের বিরুদ্ধে বল হাতে দারুণ সূচনা বাংলাদেশের

ছবি : সংগৃহীত


হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ হারায় টুর্নামেন্টে টিকে থাকতে আজ জিততেই হবে হংকংকে। এ অবস্থায় দলটির বিপক্ষে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে-তেই হংকংয়ের দুই উইকেট তুলে নিয়েছেন বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে দুই উইকেটে ৩৪ রান সংগ্রহ করেছে হংকং। জিসান আলী ৫ ও নিজাকাত খান ৪ রানে ব্যাট করছেন।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। বল হাতে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দী করেন তিনি। এই ব্যাটার ফেরেন ৪ রানে।

শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি তানজিম হাসান সাকিব। ইনিংসের পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। অন্যপ্রান্তে দেখে খেলতে থাকা জিসানকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন নিজাকাত।

এবারের আসর ঘিরে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এ ছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা। 

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক