কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: ৮ জনের কা রা দ ণ্ড
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১১ PM

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: ৮ জনের কা রা দ ণ্ড

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৯:৪৬:৩২ PM

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: ৮ জনের কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জের পিয়াইন নদীর লামনিগাঁও এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার ও ২ টি বাল্কহেড সরঞ্জাম জব্দ এবং ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  (১১সেপ্টেম্বর) রাত ১২ টা থেকে পরদিন ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জানা যায়,লিজ বহির্ভূত পিয়াইন নদীর নামনি গাঁও ও শিমুলতলা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে  দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে বাল্কহেডে পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

অভিযানে কারাদণ্ড ব্যক্তিরা হলেন, চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনসহ ৮ জনকে আটক করা হয়। নেতৃত্ব দেওয়ার দায়ে নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সহযোগী হিসেবে আটক চাটিবহর গ্রামের আক্রম উল্লাহর পুত্র আফাজ উদ্দিন(৩৪), আহমেদ আলীর পুত্র আলী আমজাদ (২৫), মৃত জমশিদ আলীর পুত্র বতন মিয়া (৩০), বি -বাড়িয়া জেলা নাছিমনগর উপজেলার রতনপুর গ্রামের আনু মিয়ার ছেলে রানা মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চেলাইয়া গ্রামের রুবেল মিয়া (২৫)একই গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র জামাল মিয়া (৩০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকেরচর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র মো. সোহাগ এই ৭জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে ইউএনও রবিন মিয়া বলেন, “লীজ বহির্ভূত এলাকা  থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার