সাতছড়ির গাছ চু*রির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বি রু দ্ধে মা ম লা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সাতছড়ির গাছ চু*রির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বি রু দ্ধে মা ম লা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ১০:০০:০৫ অপরাহ্ন

সাতছড়ির গাছ চু*রির অভিযোগে বন বিভাগের ৪ কর্মকর্তার বি রু দ্ধে মা ম লা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান ও তেলমাছড়া বনের গাছ চুরির অভিযোগে বন বিভাগের চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির আহ্বায়ক মুজাহিদ মসি হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।দীর্ঘ শুনানি শেষে বিচারক মুহাম্মদ শাহেদুল আলম মামলাটি আমলে নিয়ে পিবিআই হবিগঞ্জকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি সিআর নং-৭৪৫/২৫ হিসেবে নথিভুক্ত হয়েছে। আদালত আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

মামলায় অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন— সাতছড়ি উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট নূর মোহাম্মদ, তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান ও বন রক্ষক সুমন বিশ্বাস।

এজাহারে বলা হয়, গত ২ মার্চ, ২০ মার্চ ও ৯ আগস্ট সাতছড়ি ও তেলমাছড়া বিট থেকে বিপুল পরিমাণ সেগুন ও মূল্যবান বনজ গাছ কেটে বিক্রি করা হয়। পাশাপাশি বন্যপ্রাণী পাচার, শিকারিদের সহযোগিতা, বনের ফল বিক্রি করে বন্যপ্রাণীর খাদ্য সংকট তৈরি এবং বনে প্রবেশের টিকেট বিক্রী বাবদ প্রাপ্ত রাজস্বের টাকা আত্মসাৎ করার অভিযোগও আনা হয়েছে।

মামলার আইনজীবী ও প্রেসক্লাব নেতা শাহ ফখরুজ্জামান জানান, “উদ্যানের মূল্যবান গাছ চুরির ঘটনা দীর্ঘদিনের। জনস্বার্থে মামলা হয়েছে এবং সঠিক রায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

যোগাযোগ করা হলে সিলেটের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও)আবুল কালাম বলেন, “আমরাও তদন্ত করছি। যারা জড়িত, তাদের বিচার হওয়া উচিত।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার