সন্তানদের এথেন্সে স্কুলে ভর্তি, স্থায়ীভাবে গ্রিসে বসবাসের পথে: জোকোভিচ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৯ AM

সন্তানদের এথেন্সে স্কুলে ভর্তি, স্থায়ীভাবে গ্রিসে বসবাসের পথে: জোকোভিচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০৩:৩৪:০৭ PM

সন্তানদের এথেন্সে স্কুলে ভর্তি,  স্থায়ীভাবে গ্রিসে বসবাসের পথে: জোকোভিচ

ফাইল ফটো


সার্বিয়ায় সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দেওয়ায় সরকার ও তার ঘনিষ্ঠদের তোপের মুখে পড়েছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। তবে বিষয়টি আর নিতে পারেননি সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা। জন্মস্থান ছেড়ে তাই পরিবারসহ চলে গেছেন গ্রিসে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, জোকোভিচ তাদের সন্তানদের গ্রিসে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করেছেন। নিজের ১১ বছর বয়সী ছেলে স্তেফান এবং ৮ বছর বয়সী মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করেছেন জোকোভিচ বলে জানায় ইউরোপের বিভিন্ন গণমাধ্যম।

জোকোভিচ থাকবেন গ্রিসের রাজধানী এথেন্সের দক্ষিণাঞ্চলের উপশহর গ্লাইফাদায়। মেইল অনলাইন জানিয়েছে, গ্রিসে গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন জোকোভিচ। দেশটিতে বিনিয়োগের বদলে স্থায়ী আবাসনের সুবিধা পাওয়া যায় এই ভিসায়। 

সার্বিয়ায় বর্তমানে প্রতিনিয়ত চলছে বিক্ষোভ। যার শুরুটা হয় গত বছরের নভেম্বরে। রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর থেকেই এর সূত্রপাত। এরপর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে দেশটির প্রেসিডেন্ট ভুচিচের প্রশাসনের বিরুদ্ধে। এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা জানান জোকোভিচ।সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়ে এই কিংবদন্তি লেখেন, ‘(আমি) এমন কেউ যে তারুণ্যের শক্তি এবং তাদের আরও ভালো ভবিষ্যতের আশায় গভীরভাবে বিশ্বাস রাখে। আমি বিশ্বাস করি, তাদের কথা শোনাটা গুরুত্বপূর্ণ।’ পরবর্তীতে অস্ট্রেলিয়ান ওপেনে পাওয়া জয় সার্বিয়ায় আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রতি উৎসর্গও করেন জোকোভিচ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা