ছবি: নিজস্ব
“আঁধারের পথে আলো দেখাতে বা বিপদে বন্ধু এগিয়ে আসে" এই কথা গুলো যেন বাস্তবে রূপ নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। প্রাক্তন শিক্ষার্থী অনীক দাসের জন্য সহপাঠী ও জুনিয়র-সিনিয়ররা এক হয়ে কাজ করছে এবং অনীক দাসকে নতুন একটা জীবন উপহার দেওয়ার তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে।
স্থাপত্য বিভাগের সাবেক শিক্ষার্থীগ অনীক দাস (সেশন ২০১৬-১৭) সম্প্রতি Cerebellopontine Angle Tumor (Vestibular Schwannoma) নামক জটিল রোগে আক্রান্ত হন। ভারতের চেন্নাইয়ের Apollo Proton Cancer Center-এ তাঁর অস্ত্রোপচারে প্রায় ৬০% টিউমার অপসারণ সম্ভব হয়েছে। তবে মস্তিষ্কের সংবেদনশীল স্থানে থাকা বাকি ৪০% টিউমার রেডিয়েশন থেরাপির মাধ্যমে অপসারণ করতে হবে। এজন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা।
প্রথম ধাপের চিকিৎসায় পরিবারের পক্ষ থেকে অর্থের জোগান দেওয়া হলেও পরবর্তী চিকিৎসার খরচ যোগাতে বিপাকে পড়েছেন অনীকের পরিবার। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মহতী উদ্যোগ নেয়।
আজ ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শাবিপ্রবির গোল চত্বরে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করে এক Fundraising Event। সেখানে অংশ নেয় জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন সুপা (SUPA), কার্টুন ফ্যাক্টরি (Cartoon Factory) এবং রিম মিউজিকাল ক্লাব (RIM Musical Club)। আয়োজনে ছিল বাইস্কোপ প্রদর্শনী, সংগীত পরিবেশনা এবং ৩০০ টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকার গ্রাফিতি বিক্রি। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই গ্রাফিতিগুলো সংগ্রহ করা যাবে।
স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, “অনীকের জন্য এই লড়াই শুধু তার নয়, আমাদের সবার। আমরা চাই সকলে মিলে তার পাশে দাঁড়াতে। বন্ধুর এই সংগ্রাম জয়ের শক্তি আমরা সবাই মিলে দিতে চাই।”
জৈন্তাবার্তা / মনোয়ার




