অশ্বিনের সেই ক টা ক্ষে র জবাবে যা বললেন সাকিব
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ AM

অশ্বিনের সেই ক টা ক্ষে র জবাবে যা বললেন সাকিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ১১:৩১:২৫ PM

অশ্বিনের সেই ক টা ক্ষে র জবাবে যা বললেন সাকিব

ছবি : সংগৃহীত


এশিয়া অঞ্চলের সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। তবে এই টুর্নামেন্টে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখেন না রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, ভারতের শক্তিমত্তার কাছাকছিও নেই আর কোনো দল। এশিয়া কাপ শুরুর আগে এমন কথাই বলেছিলেন অশ্বিন। 

পাকিস্তান-শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার শিরোপা জিতেছে। বাংলাদেশেরও ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। তারপরও বাংলাদেশের মতো দলকে গোণায় ধরতে রাজি নন অশ্বিন। তিনি বলেছিলেন, ‘আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে?’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তানজিম সাকিব। অশ্বিনের কথার সূত্র টেনে তাকে প্রশ্ন করা হয়, কাউকে ছোট করে দেখা নিয়ে তার প্রতিক্রিয়া কী?

জবাবে তানজিম বলেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা-ই  বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল, না বলল- এগুলোয় আসলে কিছু আসে-যায় না। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের কে বড় দল বলছে, কে ছোট দল বলছে এসব কিছু না।’ 

এছাড়া আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে এমন প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা তারা বলতে পারে। তবে আমাদের বিপক্ষে খেলাটা তাদের জন্য সহজ হবে না।’  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ