হবিগঞ্জে জুলাই আ*ন্দোলন ব্যবহার করে মিথ্যা মা*মলা, চাঁ*দাবাজি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জে জুলাই আ*ন্দোলন ব্যবহার করে মিথ্যা মা*মলা, চাঁ*দাবাজি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১২:৪৪:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জে জুলাই আ*ন্দোলন ব্যবহার করে মিথ্যা মা*মলা, চাঁ*দাবাজি

প্রতীকী ছবি


হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মিথ্যা মামলা সাজিয়ে চিকিৎসক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর কাছ থেকে কোটি টাকা চাঁদা দাবি করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, হবিগঞ্জ পৌরসভার গোসাইপুর এলাকার শাহিন মিয়ার ছেলে মাহিনূর আলম তুহিন (১৯) গত বছর ৪ আগস্ট ওই আন্দোলনে আহত হওয়ার দাবি তুলে সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলার এজাহার প্রস্তুত করেন। পরবর্তীতে এজাহারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি।

এই মামলার তালিকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়রসহ রাজনৈতিক ও সামাজিক শীর্ষস্থানীয় ব্যক্তিদের নামও রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মামলায় নাম থাকা এক চিকিৎসকের কাছে ২০ লাখ টাকা দাবি করেছে তুহিন ও তার সহযোগীরা। শুধু তাই নয়, শায়েস্তাগঞ্জের এক ব্যবসায়ীসহ আরও অন্তত পাঁচজনের কাছে মিলিয়ে কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এজাহারে সাক্ষী হিসেবে নাম এসেছে ১৩ জনের। এর মধ্যে ৭ নম্বর সাক্ষী জেলা এনসিপি সদস্য ও আইনজীবী আব্দুল ওয়াহেদ মনির এবং ৮ নম্বর সাক্ষী জেলার যুগ্ম সমন্বয়কারী নুরুল হক টিপু। তারা অভিযোগ করে বলেন, আমরা এ মামলার কিছুই জানি না। আমাদের নাম ব্যবহার করে কথিত বাদী ও তার সহযোগীরা চাঁদাবাজির চেষ্টা করছেন।

এ ঘটনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তারা হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার ঘটনায় সাজানো এজাহার তৈরির নেপথ্যে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

নুরুল হক টিপু ও আব্দুল ওয়াহেদ মনির বলেন, আমরা হবিগঞ্জে সম্মানের সঙ্গে বসবাস করি, কষ্টার্জিত আয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু আমাদের নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি চালানো হচ্ছে। তাই আমরা অবস্থান স্পষ্ট করেছি এবং আইনের আশ্রয় নিয়েছি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, মাহিনূর আলম তুহিনের তৈরি একটি এজাহার অনেকের কাছেই রয়েছে বলে শুনেছি। তবে থানায় এ সংক্রান্ত কোনো মামলা হয়নি। উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ খুঁজছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার