ছবি:নিজস্ব
সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ও আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর-বালাগঞ্জের ব্যবস্থাপনায় গতকাল শনিবার বিশাল মুবারক র্যালী বের করা হয়। সকাল সাড়ে ১০ টায় স্থানীয় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ র্যালী বের করা হয়। র্যালিটি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষি করে তাজপুর আহমদিয়া দাখিল মাদরাসায় এসে সমাপ্ত হয়।
র্যালীতে বালাগঞ্জ-ওসমানীণগরের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি ও পেশার রাসুল প্রেমিকগণ অংশ গ্রহন করেন। এ সময় সকলের মূখে মূখে ‘বালাগাল উলাবিহি, ছালাম ছালাম নবী, ইয়া নবী সালামু আলাইকা’ ইত্যাদি নবীর প্রশংসাসূচক কবিতা উচ্চারনে মূখরিত হয়ে উঠে রাজপথ। র্যালীতেসবার হাতে হাতে কলিমা খচিত প্যাস্টুন শোভা পচ্ছিল। র্যালী শেষে এক আলোচনা সভা আহমদিয়া দাখিল মাদরাসায় অনুষ্্িযঠত হয়।
র্যালীতে নেতৃত্ব দেন, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, হাজী ধন মিয়া, হাজী আজির উদ্দিন, এডভোকেট শাহিদুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সৈয়দ সুলতান আহমদ, মাওলানা কাজী আবুল কালাম আজাদ, মাওলানা হুমায়নুর রহমান লেখন, কারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ তৌরিছ আলী, শামছুল হক, মাওলানা মিজানুর রহমান, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ জুমান আহমদ জামিল, মাওলানা জাহিদুর রহমান, হাফিজ মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, কামাল মিয়া, হাফিজ হাবিবুর রহমান সিদ্দিকী, কাজি নোমান আহমদ, দয়ামীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আতাউর রহমান, তাজপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, উমরপুর ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ আলী,ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ আজাদ আলী, অর্থ সম্পাদক হাফিজ মখলিছুর রহমান,অফিস সম্পাদক হাফিজ জাহিদুর রহমান। হাফিজ নাহিদ আহমদ, গোয়ালাবাজার হাজি মসজিদের ইমাম ও খতিব হাফিজ শাহজাহান প্রমূখ।
জৈন্তাবার্তা / সুলতানা




