সংগৃহিত
বাঁচানো গেলো না জকিগঞ্জের চেকপোস্ট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তরুণ আবুল হাসানকে (২২)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরপারে পাড়ি জমান। তিনি ৬ সেপ্টেম্বর রাতে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
চিকিৎসকরা তিন দিন তাকে আইসিইউতে রেখে লাইফ সাপোর্টে রাখলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ রাস্তার মাঝে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন আবুল হাসান। এতে তিনি ও আরও দু’জন আহত হয়েছিলেন।
জৈন্তাবার্তা / সুলতানা




